কীভাবে দেখবেন রিশাদ-মোস্তাফিজদের পিএসএলের ম্যাচ
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। এবারের পিএসএলে বাড়তি নজর থাকবে বাংলাদেশিদের। সর্বোচ্চ ৬ জন বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে। বাংলাদেশের রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে। সাথে পারভেজ হোসেন ইমন এবং মোস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দার্সে। এছাড়া নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং শরিফুল ইসলাম খেলবেন পেশোয়ার জালমিতে। সাথে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান এবং বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। সব মিলিয়ে বাংলাদেশিদের নজর একটু বেশিই থাকবে পিএসএলের এবারের আসরে, অন্যান্য আসরের তুলনায়। নজর দিতে হলে খেলা দেখতে তো হবে। ঘরে বসেই পিএসএল দেখার সুব্যবস্থা রয়েছে ক্রিকেট সমর্থকদের জন্য। বাংলাদেশিরা পিএসএল দেখতে পারবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে, সাথে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে পিএসএল। বাংলাদেশের বাইরেও দেখা যাবে পিএসএল। নেপালে পিএসএল দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। শ্রীলঙ্কায় খেলা দেখাবে ডায়ালগ টিভি এবং ভিউ হাব ২.০। এছাড়া মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে খেলা দেখাবে ক্রিকবাজ
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। এবারের পিএসএলে বাড়তি নজর থাকবে বাংলাদেশিদের। সর্বোচ্চ ৬ জন বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে।
বাংলাদেশের রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে। সাথে পারভেজ হোসেন ইমন এবং মোস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দার্সে। এছাড়া নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং শরিফুল ইসলাম খেলবেন পেশোয়ার জালমিতে। সাথে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান এবং বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। সব মিলিয়ে বাংলাদেশিদের নজর একটু বেশিই থাকবে পিএসএলের এবারের আসরে, অন্যান্য আসরের তুলনায়।
নজর দিতে হলে খেলা দেখতে তো হবে। ঘরে বসেই পিএসএল দেখার সুব্যবস্থা রয়েছে ক্রিকেট সমর্থকদের জন্য। বাংলাদেশিরা পিএসএল দেখতে পারবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে, সাথে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে পিএসএল।
বাংলাদেশের বাইরেও দেখা যাবে পিএসএল। নেপালে পিএসএল দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। শ্রীলঙ্কায় খেলা দেখাবে ডায়ালগ টিভি এবং ভিউ হাব ২.০। এছাড়া মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে খেলা দেখাবে ক্রিকবাজ ও ক্রিকবাজ টিভি।
যুক্তরাজ্যে পিএসএল দেখাবে আরি ডিজিটাল এবং আরি প্লাস। যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলা দেখা যাবে উইলোতে। দুনিয়ার বাকি সব দেশে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। ২৬ মার্চ পিএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন।
What's Your Reaction?