কী এমন আছে ৭০টির বেশি দেশে জনপ্রিয় হওয়া এই তুর্কি সিরিজে

বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। ইতিহাসনির্ভর গল্পের পাশাপাশি অ্যাকশন, রোমান্স ও পারিবারিক নাটকের হাত ধরে তুরস্কের কনটেন্ট এখন আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমান সমাদৃত। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’। তুরস্কের ভাষায় এর নাম ‘কান চিচেকলেরি’। অবাক করা ব্যাপার হলো ইতোমধ্যে ৭০টিরও বেশি দেশে জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি! সিরিজটি প্রযোজনা করেছে রেইনস পিকচার্স ও ইউনিক ফিল্মস। এটি প্রথম প্রচারিত হয় ২০২২ সালে। পরবর্তীতে ২০২৩ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় সিজন সম্প্রচারিত হয়। সিরিজটির আন্তর্জাতিক পরিবেশক গ্লোবাস এজেন্সি জানিয়েছে, তুরস্কের গণ্ডি পেরিয়ে জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান ও পাকিস্তানসহ ৭০টির বেশি দেশে এর স্বত্ব বিক্রি হয়েছে। প্রায় সব দেশেই সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গ্লোবাল এজেন্সির প্রধান ইজ্জেত পিন্টু আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটিকে জানান, গত বছর সিরিজটি বৈশ্বিক বাজারে উন্মুক্ত করার পর থেকেই দর্শকদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। অনেক দেশেই এটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এবং অভিনয়শিল্পীরাও বিশ্বজু

কী এমন আছে ৭০টির বেশি দেশে জনপ্রিয় হওয়া এই তুর্কি সিরিজে

বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। ইতিহাসনির্ভর গল্পের পাশাপাশি অ্যাকশন, রোমান্স ও পারিবারিক নাটকের হাত ধরে তুরস্কের কনটেন্ট এখন আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমান সমাদৃত। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’। তুরস্কের ভাষায় এর নাম ‘কান চিচেকলেরি’।

অবাক করা ব্যাপার হলো ইতোমধ্যে ৭০টিরও বেশি দেশে জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি!

সিরিজটি প্রযোজনা করেছে রেইনস পিকচার্স ও ইউনিক ফিল্মস। এটি প্রথম প্রচারিত হয় ২০২২ সালে। পরবর্তীতে ২০২৩ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় সিজন সম্প্রচারিত হয়।

সিরিজটির আন্তর্জাতিক পরিবেশক গ্লোবাস এজেন্সি জানিয়েছে, তুরস্কের গণ্ডি পেরিয়ে জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান ও পাকিস্তানসহ ৭০টির বেশি দেশে এর স্বত্ব বিক্রি হয়েছে। প্রায় সব দেশেই সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্লোবাল এজেন্সির প্রধান ইজ্জেত পিন্টু আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটিকে জানান, গত বছর সিরিজটি বৈশ্বিক বাজারে উন্মুক্ত করার পর থেকেই দর্শকদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। অনেক দেশেই এটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এবং অভিনয়শিল্পীরাও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।

তিনি আরও বলেন, সিরিজটির নারী চরিত্রগুলো দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বাস্তবধর্মী উপস্থাপনার জন্য নির্মাণপ্রক্রিয়ায় চিত্রনাট্যকার ও ক্রিয়েটিভ টিমে উল্লেখযোগ্য সংখ্যক নারীকে যুক্ত করা হয়েছে। নতুন মুখ হলেও, এই সিরিজের মাধ্যমে অনেক অভিনেত্রী এখন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছেন।

‘ভেন্ডেটা’র গল্পের কেন্দ্রে রয়েছে প্রেম, আবেগ, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী বিরোধ মেটাতে একসময় সিদ্ধান্ত নেওয়া হয় দুই পরিবারের সদস্য বারান ও দিলানের বিয়ে দেওয়া হবে। নিজেদের আপত্তি থাকা সত্ত্বেও পরিবারের স্বার্থে এই সম্পর্কে জড়াতে বাধ্য হয় তারা।

পর্দায় বারান ও দিলান চরিত্রে অভিনয় করেছেন বারিস বাকতাস ও ইয়াগমোর ইয়ুকসে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow