কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় বাস দুমড়েমুচড়ে যাওয়া ও ১২ জন নিহত হওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুর্ঘটনায় মো. হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে, মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পদুয়ার বাজারে রেলক্রসিংয়ে গেট ফাঁকা পেয়ে বাসটি দ্রুত পার হওয়ার জন্য রেললাইনে উঠে যায়। এসময় বিকট শব্দে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। গতিসম্পন্ন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসটি প্রায় আধা কিলোমিটার ছেচড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগনাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার ব

কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় বাস দুমড়েমুচড়ে যাওয়া ও ১২ জন নিহত হওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুর্ঘটনায় মো. হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে, মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পদুয়ার বাজারে রেলক্রসিংয়ে গেট ফাঁকা পেয়ে বাসটি দ্রুত পার হওয়ার জন্য রেললাইনে উঠে যায়। এসময় বিকট শব্দে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। গতিসম্পন্ন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসটি প্রায় আধা কিলোমিটার ছেচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগনাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটির মধ্যে দুটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে অপর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, রেলওয়ের গঠন করা প্রতিটি কমিটিতে ৬ জন করে সদস্য রয়েছেন। এর একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে। অপরটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে (আরএনবি) সদস্য করা হয়েছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, তারা ১২ জনের মরদেহ পেয়েছেন। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১০ জনের পরিচয় জানা যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow