কুমিল্লার ২৯ আবেদনকারীর কেউ মনোনয়ন পাননি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লার ১১টি আসন থেকে আবেদন করা ২৯ জন সংসদ সদস্য প্রার্থীর কেউ মনোনয়ন পাননি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে দেবীদ্বারের পুত্রবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মনোনয়ন পেয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে আবেদন করে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পান। সেলিমা রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদ ভূঁইয়ার পুত্রবধূ এবং বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মুজিবুর রহমানের স্ত্রী। বর্তমান সময়ে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা মামলার স্বীকার হয়েছেন ও কারাভোগ করেছেন। সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে দেবীদ্বার উপজেলা থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের কেউই মনোনয়ন পাননি। অপর দিকে মনোনয়ন বঞ্চিত কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাব
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লার ১১টি আসন থেকে আবেদন করা ২৯ জন সংসদ সদস্য প্রার্থীর কেউ মনোনয়ন পাননি।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়।
তবে দেবীদ্বারের পুত্রবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মনোনয়ন পেয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে আবেদন করে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পান।
সেলিমা রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদ ভূঁইয়ার পুত্রবধূ এবং বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মুজিবুর রহমানের স্ত্রী। বর্তমান সময়ে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা মামলার স্বীকার হয়েছেন ও কারাভোগ করেছেন। সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে দেবীদ্বার উপজেলা থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের কেউই মনোনয়ন পাননি।
অপর দিকে মনোনয়ন বঞ্চিত কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান্যান সুফিয়া বেগম বলেন, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন থেকে আমিসহ ৫ জন মনোনয়নপত্র জমা দিলেও কেউ মনোনয়ন পাননি। আমার সঙ্গে ছিলেন, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী, ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সীর স্ত্রী ফারজানা বুবলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেহানা পারভীন।
তাছাড়া কুমিল্লা সদর আসনের চারজন, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনে দুজন, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, তিতাস একজন করে, দাউদকান্দিতে পাঁচজন, হোমনা তিনজন, মেঘনায় দুজনসহ ৩০ জন। তবে এরমধ্যে একজন মনোনয়ন জমা দেননি। বাকি ২৯ জন মনোনয়ন নিলেও কেউই পাননি।
What's Your Reaction?