কুমিল্লায় অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ ৮ মামলার আসামি আটক

কুমিল্লায় অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ ৮ মামলার আসামি সোলেমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ। আটককৃত সোলেমান ওই এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র।পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং ধর্ষণ মামলার আসামি সোলেমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোলেমানকে তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা, একটি ওয়াকি-টকি, পুলিশের ক্যাপ, হ্যান্ডকাপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মামলার আসামি সোলেমানকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্

কুমিল্লায় অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ ৮ মামলার আসামি আটক

কুমিল্লায় অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ ৮ মামলার আসামি সোলেমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ। আটককৃত সোলেমান ওই এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র।

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং ধর্ষণ মামলার আসামি সোলেমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোলেমানকে তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা, একটি ওয়াকি-টকি, পুলিশের ক্যাপ, হ্যান্ডকাপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মামলার আসামি সোলেমানকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ৮টি মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow