কুমিল্লায় ভাড়া বাসায় মিললো কলেজশিক্ষকের মরদেহ

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে চাষি সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজশিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং একাই ওই বাসায় বসবাস করতেন। কলেজ সূত্র জানায়, তিনি ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশের ভাড়াটিয়ারা জানান, গত রোববার শিক্ষার্থীরা তাকে খুঁজতে এসে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তারা ফিরে যান। শুক্রবার দুপুরের দিকে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সাইফুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘গত ৫ মার্চ

কুমিল্লায় ভাড়া বাসায় মিললো কলেজশিক্ষকের মরদেহ

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে চাষি সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজশিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং একাই ওই বাসায় বসবাস করতেন।

কলেজ সূত্র জানায়, তিনি ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পাশের ভাড়াটিয়ারা জানান, গত রোববার শিক্ষার্থীরা তাকে খুঁজতে এসে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তারা ফিরে যান। শুক্রবার দুপুরের দিকে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সাইফুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘গত ৫ মার্চ তিনি কলেজে এসে ক্লাস নিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মাঝে মাঝে তিনি কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন।’

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দুটি দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow