কুমিল্লায় মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেল শিবির নেতার

কুমিল্লায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডে র ছাত্সর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ বিন জহিরের। বুধবার (২৪ জুন) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহিরুল ইসলাম। জানা গেছে, গতকাল বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে তার। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, তার আকস্মিক মৃত্যুতে ছাত্রশিবির একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কুমিল্লায় মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেল শিবির নেতার

কুমিল্লায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডে র ছাত্সর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ বিন জহিরের।

বুধবার (২৪ জুন) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহিরুল ইসলাম।

জানা গেছে, গতকাল বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে তার।

পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, তার আকস্মিক মৃত্যুতে ছাত্রশিবির একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow