কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১২
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও মৃত্যুর খবর পাওয়া গেলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও মৃত্যুর খবর পাওয়া গেলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
What's Your Reaction?