কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে ১২ নিহত, দুই আসামি গ্রেপ্তার
কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টা যাবৎ চলা এ অভিযানে বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তার হন তারা। চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের কর্মকর্তারা জানান, গত ২২ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং রেল চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত বলেন, নিহত ১২ জনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয় এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে জেলার এক কর্মকর্তা বলেন, র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. হেলাল (৪১) ও মো. কাওছার হোসেন (২০) নামে দুজনকে
কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ।
গত ৪৮ ঘণ্টা যাবৎ চলা এ অভিযানে বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তার হন তারা।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের কর্মকর্তারা জানান, গত ২২ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং রেল চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত বলেন, নিহত ১২ জনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয় এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে জেলার এক কর্মকর্তা বলেন, র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. হেলাল (৪১) ও মো. কাওছার হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে।
What's Your Reaction?