কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কুমিল্লায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু এই টিকার আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর লক্ষ্যমাত্রা এক লাখ ৬ হাজার ৯৪৮ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন। এছাড়া কমিউনিটি পর্যায়ে উপজেলায় টিকাদান চলবে আট দিন। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। এজন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।  সিভিল সার্জন বলেন, কুমিল্লার ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নে ৫৮৮টি ওয়ার্ডে টিকাদান শুরু হবে। ৪৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।  সংবাদ সম্মেলনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনেরর তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
কুমিল্লায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু এই টিকার আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর লক্ষ্যমাত্রা এক লাখ ৬ হাজার ৯৪৮ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন। এছাড়া কমিউনিটি পর্যায়ে উপজেলায় টিকাদান চলবে আট দিন। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। এজন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।  সিভিল সার্জন বলেন, কুমিল্লার ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নে ৫৮৮টি ওয়ার্ডে টিকাদান শুরু হবে। ৪৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।  সংবাদ সম্মেলনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনেরর তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউএইচওর সারভিলেনস অ্যান্ড ইমিউনাইটেজেসন মেডিকেল অফিসার সাবিনা ইয়াসমিন, জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক।  এ সময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow