কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের পুত্র। বুধবার (৩ই জুন) সকালে নিহত আহাদের গ্রামের বাড়ী ফেলনায় দাফন সম্পন্ন হয়েছে। নিহত শিশুর পিতা বশির জানান, গত সোমবার সকাল সকালে শিশু আহাদের বমি হয়, গায়ে হালকা জ্বরও দেখা যায়। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে পরিস্থিতির অবনতি দেখলে একইদিন সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত ডাক্তার ভর্তি দেয়। ভর্তি অবস্থায়ও একাধিকার বমি হলে রাত আনুমানিক ২টায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় আহাদের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি হয়। রাতে একাধিকার বমি হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করি। আজ সকালে জানতে পারলাম শিশুটির মৃত্যুর খবর।

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের পুত্র।

বুধবার (৩ই জুন) সকালে নিহত আহাদের গ্রামের বাড়ী ফেলনায় দাফন সম্পন্ন হয়েছে। নিহত শিশুর পিতা বশির জানান, গত সোমবার সকাল সকালে শিশু আহাদের বমি হয়, গায়ে হালকা জ্বরও দেখা যায়। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে পরিস্থিতির অবনতি দেখলে একইদিন সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত ডাক্তার ভর্তি দেয়। ভর্তি অবস্থায়ও একাধিকার বমি হলে রাত আনুমানিক ২টায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় আহাদের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি হয়। রাতে একাধিকার বমি হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করি। আজ সকালে জানতে পারলাম শিশুটির মৃত্যুর খবর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow