কুয়াকাটায় জেলে জালে ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইয়েলোফিন টুনা (Yellowfin Tuna)। বিরল এ সামুদ্রিক মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিলামে ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) মাছটি কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে আনা হলে সেটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। জানা যায়, গত ২৮ জুলাই কুয়াকাটা সংলগ্ন পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি সজিব ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাঝি সেটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন। এত বড় টুনা মাছ দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই জানান, কুয়াকাটা এলাকায় এর আগে এত বড় ইয়েলোফিন টুনা বিক্রির জন্য আসতে দেখেননি। মাছ কিনতে আসা বেলাল হোসেন বলেন, এত বড় টুনা মাছ আগে কখনো দেখিনি। সত্যিই এটি ব্যতিক্রমী একটি মাছ। মনি ফিস মৎস্য আড়তের ব্যবস্থাপক মিজান জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। তাদের আড়তে এর আগে এত বড় ইয়েলোফিন টুনা বিক্রি হয়নি

কুয়াকাটায় জেলে জালে ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইয়েলোফিন টুনা (Yellowfin Tuna)। বিরল এ সামুদ্রিক মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিলামে ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মাছটি কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে আনা হলে সেটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

জানা যায়, গত ২৮ জুলাই কুয়াকাটা সংলগ্ন পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি সজিব ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাঝি সেটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন।

এত বড় টুনা মাছ দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই জানান, কুয়াকাটা এলাকায় এর আগে এত বড় ইয়েলোফিন টুনা বিক্রির জন্য আসতে দেখেননি।

মাছ কিনতে আসা বেলাল হোসেন বলেন, এত বড় টুনা মাছ আগে কখনো দেখিনি। সত্যিই এটি ব্যতিক্রমী একটি মাছ।

মনি ফিস মৎস্য আড়তের ব্যবস্থাপক মিজান জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। তাদের আড়তে এর আগে এত বড় ইয়েলোফিন টুনা বিক্রি হয়নি বলেও জানান তিনি।

মাছটি কিনেছেন কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী ইসমাইল। তিনি বলেন, এটি উন্নত মানের ইয়েলোফিন টুনা। বাজারে এ মাছের ভালো চাহিদা রয়েছে। আশা করছি, লাভজনক দামে বিক্রি করতে পারব।"

এফবি সজিব ট্রলারের মাঝি জীবন মাঝি বলেন, তিন দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যাই। পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি জাল ফেলতেই এই বড় টুনা মাছটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি করতে পেরে আমরা খুশি।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ইয়েলোফিন টুনা (Thunnus albacares) একটি বৃহৎ আকারের পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। এটি বঙ্গোপসাগরের গভীর সমুদ্র, বিশেষ করে বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) ও সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় পাওয়া যায়। বিশ্ববাজারে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ একটি মূল্যবান সামুদ্রিক মাছ। তাই এ প্রজাতির টেকসই আহরণ ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলের দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক একটি মাছ প্রায় ২ দশমিক ৪ মিটার লম্বা এবং ২০০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। অনুকূল পরি

আসাদুজ্জামান মিরাজ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow