কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে এগিয়ে জামায়াত

কুষ্টিয়ার চার আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের

কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে এগিয়ে জামায়াত

কুষ্টিয়ার চার আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন।

এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৩১ হাজার ৫৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ২৫ হাজার ১৩২ ভোট।

আল-মামুন সাগর/আরএইচ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow