যুবদলের ৩ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন। ময়মনসিংহ উত্তর জেলা যুবদল থেকে বহিষ্কৃত নেতারা হলেন সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য জিয়াউর রহমান এবং মোস্তাফিজু রহমান হানিফ। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানা গেছে। বহিষ্কৃত নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিপক্ষে গিয়ে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদল থেকে বহিষ্কৃত নেতারা হলেন সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য জিয়াউর রহমান এবং মোস্তাফিজু রহমান হানিফ।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানা গেছে। বহিষ্কৃত নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিপক্ষে গিয়ে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। গত বছরের ৯ নভেম্বর মনোনয়ন সংক্রান্ত বিরোধের জেরে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের একটি অংশ তার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
What's Your Reaction?