কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একই সময়ে আমির হামজা গাড়িযোগে ছয় রাস্তার মোড়সংলগ্ন তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পুলিশ প্রটেকশন নিয়ে এমপি আমির হামজার গাড়ি বিক্ষোভস্থলের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীদের স্লোগান জোরালো হয়। এ সময় এমপির সমর্থকরাও পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতি শুরু হলে একপর্যায়ে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। এ সময় এমপির গাড়িতে হামলা ও জানালার গ্লাস ভাঙচুর করে গণধিকারর পরিষদের নেতাকর্মীরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক
কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একই সময়ে আমির হামজা গাড়িযোগে ছয় রাস্তার মোড়সংলগ্ন তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
পুলিশ প্রটেকশন নিয়ে এমপি আমির হামজার গাড়ি বিক্ষোভস্থলের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীদের স্লোগান জোরালো হয়। এ সময় এমপির সমর্থকরাও পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতি শুরু হলে একপর্যায়ে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। এ সময় এমপির গাড়িতে হামলা ও জানালার গ্লাস ভাঙচুর করে গণধিকারর পরিষদের নেতাকর্মীরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। সেখানে এমপির গাড়ি ও সমর্থকরা পৌঁছানোর পর এমপির সমর্থকরা পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’
এদিকে, মুফতি আমির হামজার সমর্থকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এমপির গাড়িতে হামলা করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এমপির সমর্থকরাই সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক জানান, গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এমপির গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তবে এমপি অক্ষত অবস্থায় রয়েছেন।
তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আল-মামুন সাগর/কেএইচকে
What's Your Reaction?