কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-গুলি

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়া-সান্দিয়ারা জিকে ক্যানেল সড়কঘেঁষে যুবদল নেতা প্রান্ত বিশ্বাসের রঙিন টিনশেডের চৌচালা ঘর। ঘরটির দুটি বেড়া ও টিনের গেটের কয়েকটি স্থানে কাটা। সেখানে উৎসুক জনতা ও দলীয় নেতারা ছুটে এসেছেন। এসেছে পুলিশও। এসময় ছাত্রদল নেতার ভাবি সাথী খাতুন বলেন, ‌‘ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যাই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে ছিটকানি লাগানো। ভয়ে চিৎকার-চেঁচামিচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন।’ প্রতিবেশী মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘গুলির মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।’ ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, ফজরের আযানের আনুমানিক ২০-২৫ মিনিট আগে বিকট শব্দে ঘুম ভেঙে যাই। তারপর দেখি ঘরের বাইরে থেকে বেশ কয়েকজন বকাবকি করছে আর বেড়ায় কোপ দিচ্ছে।

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-গুলি

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

রোববার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়া-সান্দিয়ারা জিকে ক্যানেল সড়কঘেঁষে যুবদল নেতা প্রান্ত বিশ্বাসের রঙিন টিনশেডের চৌচালা ঘর। ঘরটির দুটি বেড়া ও টিনের গেটের কয়েকটি স্থানে কাটা। সেখানে উৎসুক জনতা ও দলীয় নেতারা ছুটে এসেছেন। এসেছে পুলিশও।

এসময় ছাত্রদল নেতার ভাবি সাথী খাতুন বলেন, ‌‘ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যাই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে ছিটকানি লাগানো। ভয়ে চিৎকার-চেঁচামিচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন।’

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-গুলি

প্রতিবেশী মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘গুলির মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।’

ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, ফজরের আযানের আনুমানিক ২০-২৫ মিনিট আগে বিকট শব্দে ঘুম ভেঙে যাই। তারপর দেখি ঘরের বাইরে থেকে বেশ কয়েকজন বকাবকি করছে আর বেড়ায় কোপ দিচ্ছে। মাত্র দুই মিনিটের মধ্যে কোপাকুপি করে তারা চলে যায়। তবে কাউকে চিনতে পারিনি। হামলাকারীরা দুই রাউন্ড গুলি ছোড়ে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্থানীয় মহিলা মেম্বার মরিয়ম খাতুনের স্বামী নিজাম উদ্দিনের সঙ্গে এক লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। তারা কয়েকবার প্রকাশ্যে হুমকিও দিছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করা আছে। একাধিকবার বসাবসিও হয়েছে। মেম্বারের স্বামী ও তার লোকজন এ হামলা চালিয়েছে।’

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা-গুলি

অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মরিয়ম বলেন, ‘ডাকুয়া নদী ইজারা নিয়ে মাছ চাষের ব্যবসা আছে। ৫ আগস্টের পর প্রান্ত নদীর ভাগ চেয়েছিল। কিন্তু ভাগ না দেওয়ায় এক লাখ টাকা পাওনা দাবি করছে। যদি প্রমাণ থাকে তাহলে টাকা ফেরত দেবো। তবে হামলায় আমরা জড়িত নই।’

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতা প্রান্ত খুব নিরীহ মানুষ। তবুও তার বাড়িতে রাতের আঁধারে কে বা কারা হামলা করেছে তা দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানাই।’

গুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow