কুষ্টিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত ১
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী এলাকায় পার্সেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাসির শেখ ওই এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। স্থানীয় বাসিন্দা শামসুল জানায় , সোমবার রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়ার বিনিময়ে একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। ওই ব্যক্তিরা নিজেদের গাড়িচালক এবং হামিদুল ইসলামের পরিচিত বলে পরিচয় দেন। নাসির পার্সেলটি নিয়ে হামিদুল ইসলামের বাড়িতে গেলেও তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নাসির শেখ পার্সেলটি নিয়ে লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি খোলার চেষ্টা করলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগ
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী এলাকায় পার্সেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাসির শেখ ওই এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা শামসুল জানায় , সোমবার রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়ার বিনিময়ে একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। ওই ব্যক্তিরা নিজেদের গাড়িচালক এবং হামিদুল ইসলামের পরিচিত বলে পরিচয় দেন। নাসির পার্সেলটি নিয়ে হামিদুল ইসলামের বাড়িতে গেলেও তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে নাসির শেখ পার্সেলটি নিয়ে লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি খোলার চেষ্টা করলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হামিদুল ইসলাম বলেন, আমি কোনো পার্সেল অর্ডার করিনি। অপরিচিত দু’জন লোক আমার নামে পাঠিয়েছে শুনে সন্দেহ হওয়ায় আমি তা গ্রহণ করিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
What's Your Reaction?