কু‌ড়িগ্রামে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ১

কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় অহত হয়েছে আরেক কিশোর। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। আহত লাবন্য মিয়া (১২) একই গ্রামের জাহিদুল হকের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে লাবন্য ও রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই রাজু মিয়া জানান, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুইজন আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে। রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

কু‌ড়িগ্রামে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ১

কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় অহত হয়েছে আরেক কিশোর।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। আহত লাবন্য মিয়া (১২) একই গ্রামের জাহিদুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে লাবন্য ও রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া জানান, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুইজন আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow