‘রণবীরের শত্রু বেড়েছে’, কঙ্গনার মন্তব্যে নতুন বিতর্ক
বলিউড অভিনেতা রণবীর সিংহকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সম্প্রতি রণবীরকে নিয়ে করা তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)- এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। সেখানে রণবীর সিংহকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন মানুষের সাফল্য যত বাড়ে, তার বিরোধী বা শত্রুর সংখ্যাও তত বাড়তে থাকে। কঙ্গনার ভাষায়, ‘যখন কোনো মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। রণবীর সিংহের ভাবা উচিত, তিনি কত বড় জায়গায় পৌঁছেছেন। কারণ, তার এত শত্রু রয়েছে।’ কঙ্গনার এই মন্তব্যকে অনেকেই রণবীরের প্রতি সমর্থন হিসেবে দেখছেন। তবে বিষয়টি ভালোভাবে না জেনেই তিনি মন্তব্য করেছেন বলে দাবি করেছেন অশোক পণ্ডিত। এ প্রসঙ্গে অশোক বলেন, ‘অনেকেই পুরো বিষয়টি না বুঝেই মন্তব্য করছেন। কঙ্গনাও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাকেও নাকি একসময় নিষিদ্ধ করা হ
বলিউড অভিনেতা রণবীর সিংহকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সম্প্রতি রণবীরকে নিয়ে করা তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)- এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।
সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। সেখানে রণবীর সিংহকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন মানুষের সাফল্য যত বাড়ে, তার বিরোধী বা শত্রুর সংখ্যাও তত বাড়তে থাকে।
কঙ্গনার ভাষায়, ‘যখন কোনো মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। রণবীর সিংহের ভাবা উচিত, তিনি কত বড় জায়গায় পৌঁছেছেন। কারণ, তার এত শত্রু রয়েছে।’
কঙ্গনার এই মন্তব্যকে অনেকেই রণবীরের প্রতি সমর্থন হিসেবে দেখছেন। তবে বিষয়টি ভালোভাবে না জেনেই তিনি মন্তব্য করেছেন বলে দাবি করেছেন অশোক পণ্ডিত।
এ প্রসঙ্গে অশোক বলেন, ‘অনেকেই পুরো বিষয়টি না বুঝেই মন্তব্য করছেন। কঙ্গনাও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাকেও নাকি একসময় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বিষয়টি এতটা সরল নয়। এখানে চলচ্চিত্র শিল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। না জেনে মন্তব্য করলে বিভ্রান্তি তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা রণবীর সিংহের বিরুদ্ধে নই। ব্যক্তি রণবীরকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেটি পেশাগত দায়বদ্ধতা এবং তার প্রভাব নিয়ে।’
অশোকের দাবি, কোনো শিল্পীর সিদ্ধান্তের কারণে যদি প্রযোজক, টেকনিশিয়ান বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্য কর্মীরা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা সংগঠনের দায়িত্ব।
তার ভাষায়, ‘আমাদের উদ্বেগ মূলত প্রযোজক, টেকনিশিয়ান এবং ইন্ডাস্ট্রির অন্যান্য কর্মীদের স্বার্থ নিয়ে। কোনো সিদ্ধান্তের ফলে তাদের ওপর কী প্রভাব পড়বে, সেটাই আমরা বিবেচনায় নিচ্ছি।’
আরও পড়ুন:
‘ডন ৩’ বিতর্কে আইনি পথে রণবীর, ফেডারেশনকে পাঠালেন নোটিশ
সন্তানদের খাওয়ানো থেকে ঘুম পাড়ানো, সবই করেন রাম চরণ
এদিকে কঙ্গনার মন্তব্য এবং অশোক পণ্ডিতের পাল্টা প্রতিক্রিয়ার পর রণবীর সিংহকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে পুরো ঘটনায় এখন পর্যন্ত রণবীর সিংহের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমএমএফ
What's Your Reaction?