কুড়িগ্রামে প্রবাসীর বাড়িতে আগুন, ৪২ লাখ টাকা ক্ষতির দাবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চীন প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চীন প্রবাসী ডা. রোকনুজ্জামান কিরন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝার গ্রামে। ডা. রোকনুজ্জামান কিরন দীর্ঘ ২৫ বছর চীনে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। তিনি চীনে অর্থপেডিক্স চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। গ্রামে ফিরে ১৬ বিঘা জমির ওপর ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। ভুক্তভোগীদের থেকে জানা গেছে, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রোকনুজ্জামান কিরন সপরিবারে রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা উপজেলার দক্ষিণ শিংঝাড় এলাকায় তার ডুপ্লেক্স বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। গত ২৭ এপ্রিল সকালে বাড়ির দেখাশোনাকারী মো. আলেফ উদ্দিন ধান মাড়াইয়ের কাজে গিয়ে শয়নকক্ষের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি তাকে জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ির নিচতলার আসবাবপত্র, আলমারি, সোফাসেটসহ প্রায় সবকিছু পুড়ে যায়। ভুক্তভোগীর দাবি, আগুনে জমি কেনার জন্য রাখা নগদ ১৩ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চীন প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চীন প্রবাসী ডা. রোকনুজ্জামান কিরন।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝার গ্রামে।
ডা. রোকনুজ্জামান কিরন দীর্ঘ ২৫ বছর চীনে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। তিনি চীনে অর্থপেডিক্স চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। গ্রামে ফিরে ১৬ বিঘা জমির ওপর ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন।
ভুক্তভোগীদের থেকে জানা গেছে, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রোকনুজ্জামান কিরন সপরিবারে রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা উপজেলার দক্ষিণ শিংঝাড় এলাকায় তার ডুপ্লেক্স বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে।
গত ২৭ এপ্রিল সকালে বাড়ির দেখাশোনাকারী মো. আলেফ উদ্দিন ধান মাড়াইয়ের কাজে গিয়ে শয়নকক্ষের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি তাকে জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ির নিচতলার আসবাবপত্র, আলমারি, সোফাসেটসহ প্রায় সবকিছু পুড়ে যায়।
ভুক্তভোগীর দাবি, আগুনে জমি কেনার জন্য রাখা নগদ ১৩ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার (আনুমানিক ১২ লাখ টাকা), একটি হীরার গহনার সেট (৩ লাখ ৫০ হাজার টাকা), একটি ল্যাপটপ, একটি ডিজেআই ড্রোন, একটি ইনস্টা ৩৬০ ক্যামেরা এবং একটি মোবাইল ফোনসহ মোট ৪২ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়াও আগুনে পুড়ে গেছে তার প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসপোর্ট, ব্যাংক কার্ড, দামি ঘড়ি, জমির মূল দলিল এবং পরিবারের সদস্যদের শিক্ষাগত সনদপত্র।
ডা. রোকনুজ্জামান কিরন জানান, তিনি এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আগুন লাগার কারণ উদঘাটনে কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোকনুজ্জামান মানু/এনএইচআর/এমএস
What's Your Reaction?