কুয়েতের তেল স্থাপনায় বারবার হামলা ইরানের, আহত একাধিক

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) সকালে দেশটির গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাতে গালফ নিউজ জানায়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হামলার শিকার স্থাপনাটি খালি করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে। এদিকে কুয়েত সরকার নিজেদের ভূখণ্ডে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এটি গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘আগ্রাসনের’ অংশ। বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং আত্মরক্ষার অধিকার কুয়েতের রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow