কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ

নাটোরের সিংড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগসহ মানববন্ধন করেছে এলাকাবাসী।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মতলেব হোসেন। তিনি উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।  এ ঘটনায় প্রতিপক্ষ দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মো. রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ওই কৃষক।  এ দিকে ঘটনার প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফসলের ক্ষতিপূরণ ও দোষীদের ন্যায় বিচারের দাবিতে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের জমিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।   মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন বলেন, ২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামে (নজরপুর মৌজা) ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। কিছুদিন পর মামলা খারিজ হয় এবং মহামান্য আদালত আমার পক্ষে রায় দেন।  মতলেব

কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ

নাটোরের সিংড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মতলেব হোসেন। তিনি উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। 

এ ঘটনায় প্রতিপক্ষ দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মো. রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ওই কৃষক। 

এ দিকে ঘটনার প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফসলের ক্ষতিপূরণ ও দোষীদের ন্যায় বিচারের দাবিতে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের জমিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন বলেন, ২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামে (নজরপুর মৌজা) ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। কিছুদিন পর মামলা খারিজ হয় এবং মহামান্য আদালত আমার পক্ষে রায় দেন। 

মতলেব আরও বলেন, চলতি মৌসুমে ওই জমিতে সরিষার আবাদ করি। দুই একদিনের মধ্যে পাকা সরিষা ঘরে তুলব, এমন সময় ঘটনার দিন সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল আমার জমির সরিষা জোর করে কেটে নিয়ে যায়। আমার জমির দলিলপত্রসহ মামলার রায়ের কাগজপত্র আছে। আমি ন্যায় বিচার চাই। 

মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী, কামাল পাশাসহ অনেকে।

অভিযুক্ত রফিকুল ইসলাম ও হাসেমসহ অন্যরা দাবি করে বলেন, আমরা আমাদের নিজের জমির সরিষাই কেটেছি। অন্য কারো জমির সরিষা আমরা কাটিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow