কৃষকের কথা চিন্তা করে খাল খনন শুরু করেছে সরকার : আবুল হোসেন

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় খাল খননের কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ ৫০ বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে আবারও নতুন করে খনন শুরু করেছেন। শনিবার (২৫ এপ্রিল) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাফিতখালি খাল ও গারুড়িয়া ইউনিয়নের আতাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবুল হোসেন বলেন, বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল, কৃষির উপরেই একমাত্র ভরসা আমাদের। কৃষক বাঁচাও, দেশ বাঁচবে। যে জমিতে একবার ফসল ফলতো, সেই জমিতে এখন দুই থেকে তিনবার ফসল ফলে। বাংলাদেশের মাটিতে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এ অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জলাবদ্ধতা, নিমজ্জিত মানুষের দুঃখ-কষ্ট নিরসনে ইনশাআল্লাহ খাল খনন অব্যাহত থাকবে। খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

কৃষকের কথা চিন্তা করে খাল খনন শুরু করেছে সরকার : আবুল হোসেন

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় খাল খননের কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ ৫০ বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে আবারও নতুন করে খনন শুরু করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাফিতখালি খাল ও গারুড়িয়া ইউনিয়নের আতাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল হোসেন বলেন, বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল, কৃষির উপরেই একমাত্র ভরসা আমাদের। কৃষক বাঁচাও, দেশ বাঁচবে। যে জমিতে একবার ফসল ফলতো, সেই জমিতে এখন দুই থেকে তিনবার ফসল ফলে। বাংলাদেশের মাটিতে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এ অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জলাবদ্ধতা, নিমজ্জিত মানুষের দুঃখ-কষ্ট নিরসনে ইনশাআল্লাহ খাল খনন অব্যাহত থাকবে। খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি নাছির জোমাদ্দার উপজেলা বিএনপির সদস্য সচিব মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান, বাকেরগঞ্জ থানা ওসি আদিল হোসেন, সমাজসেবক মাহামুদ সিকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow