কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শালিখায় মোবাইল ফোনে এক কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন (নয়ন মুন্সী)কে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়। শনিবার (১১ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন করে স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে কৃষি বিভাগের প্রণোদনার কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। কথোপকথনে একজন কৃষি কর্মকর্তা প্রণোদনার কার্ড বিতরণের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এব

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শালিখায় মোবাইল ফোনে এক কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন (নয়ন মুন্সী)কে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

শনিবার (১১ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন করে স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে কৃষি বিভাগের প্রণোদনার কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। কথোপকথনে একজন কৃষি কর্মকর্তা প্রণোদনার কার্ড বিতরণের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত সীমার বাইরে কার্ড না দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন। একপর্যায়ে অপর প্রান্তের ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হুমকিমূলক বক্তব্য দেন।

অডিওর শেষাংশে তাকে বলতে শোনা যায়, আপনি আমার বহুত ক্ষতি করিছেন... ভালো করে ঝুলাইয়া আপনারে বাড়াবানে। আপনি অফিসে আসেন কালকে, দেখে নেবো। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নুজ্জামান নয়ন দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভয়েসটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি তার প্রকৃত কণ্ঠ নয় এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এমন অডিও ছড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow