কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামে হামিদ শেখের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা জানায়, নিহত মিজান মিয়া বিকেলে নাগরপাড়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামে হামিদ শেখের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, নিহত মিজান মিয়া বিকেলে নাগরপাড়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow