কেইন-দিয়াজের গোলে ৬ বছর পর ফাইনালে বায়ার্ন

  জার্মানির ফুটবল মঞ্চে আবারও শক্ত অবস্থান জানান দিলো বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে ছয় বছর পর জার্মান কাপের (ডিএফবি-পোকাল) ফাইনালে উঠেছে বাভারিয়ানরা। ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো বার্লিনে ফাইনাল খেলবে তারা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও অভিজ্ঞতা ও দক্ষতায় এগিয়ে ছিল বায়ার্ন। ২২তম মিনিটে ইংলিশ তারকা হ্যারি কেইনের নিখুঁত শটে এগিয়ে যায় মিউনিখের দল। এরপর লেভারকুসেন চেষ্টা চালালেও গোল শোধ করতে পারেনি। শেষ মুহূর্তে, যোগ করা সময়ের (৯০+৩ মিনিট) মধ্যে লুইস দিয়াজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা বায়ার্নের জয়কে নিশ্চিত করে তোলে। এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ ফাইনালে পৌঁছে গেল এবং চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো করলো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট অথবা ফ্রেইবার্গ। এমএমআর

কেইন-দিয়াজের গোলে ৬ বছর পর ফাইনালে বায়ার্ন

 

জার্মানির ফুটবল মঞ্চে আবারও শক্ত অবস্থান জানান দিলো বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে ছয় বছর পর জার্মান কাপের (ডিএফবি-পোকাল) ফাইনালে উঠেছে বাভারিয়ানরা। ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো বার্লিনে ফাইনাল খেলবে তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও অভিজ্ঞতা ও দক্ষতায় এগিয়ে ছিল বায়ার্ন। ২২তম মিনিটে ইংলিশ তারকা হ্যারি কেইনের নিখুঁত শটে এগিয়ে যায় মিউনিখের দল। এরপর লেভারকুসেন চেষ্টা চালালেও গোল শোধ করতে পারেনি।

শেষ মুহূর্তে, যোগ করা সময়ের (৯০+৩ মিনিট) মধ্যে লুইস দিয়াজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা বায়ার্নের জয়কে নিশ্চিত করে তোলে।

এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ ফাইনালে পৌঁছে গেল এবং চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো করলো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট অথবা ফ্রেইবার্গ।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow