কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে র‍্যালিটি শহরের সংগীতা মোড় থেকে শুরু হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং মলের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে হবে। তারা আরও বলেন, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক স

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে র‍্যালিটি শহরের সংগীতা মোড় থেকে শুরু হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং মলের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে হবে।

তারা আরও বলেন, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন, সাবেক সহ-সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সাবেক সহ-সভাপতি খালিদ আহমেদ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদর উপজেলা যুবদলের সভাপতি জিয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow