কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, বিএনপি, খেলাফতের ৩ নেতাকর্মী আটক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ পৃথক ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল। বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে। সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ পৃথক ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল।
বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
What's Your Reaction?