কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

বলিউডের রুপালি পর্দা থেকে হলিউডের রেড কার্পেট, সর্বত্রই আজ প্রিয়াঙ্কা চোপড়ার জয়জয়কার। কোনো গডফাদার ছাড়াই, নিজের অদম্য মেধা আর সাহসে জয় করেছেন বিশ্ব। তবে এই আকাশচুম্বী সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। গ্ল্যামারের ঝলকানির আড়ালে থাকা বলিউডের সেই নোংরা ‘রাজনীতি’ আর কোণঠাসা করার গভীর ষড়যন্ত্র নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দেশি গার্ল খ্যাত এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন 'নেপোটিজম' বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’ অভিনেত্রী আরও জানান,  তাকে যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়।  প্রিয়াঙ্কা দাবি করেন, তার সেই ছবির সহ-অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে, তাকে আর ছবিতে রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ

কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

বলিউডের রুপালি পর্দা থেকে হলিউডের রেড কার্পেট, সর্বত্রই আজ প্রিয়াঙ্কা চোপড়ার জয়জয়কার। কোনো গডফাদার ছাড়াই, নিজের অদম্য মেধা আর সাহসে জয় করেছেন বিশ্ব। তবে এই আকাশচুম্বী সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। গ্ল্যামারের ঝলকানির আড়ালে থাকা বলিউডের সেই নোংরা ‘রাজনীতি’ আর কোণঠাসা করার গভীর ষড়যন্ত্র নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দেশি গার্ল খ্যাত এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন 'নেপোটিজম' বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’

অভিনেত্রী আরও জানান,  তাকে যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়। 

প্রিয়াঙ্কা দাবি করেন, তার সেই ছবির সহ-অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে, তাকে আর ছবিতে রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে। 

সেই ছবিতে দুজন অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। বলিউডে পা রাখার পর থেকে একের পর এক প্রত্যাখ্যান পেতে পেতে এমন অবস্থা হয়েছিল যে, প্রিয়াঙ্কা একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাভাবনাও শুরু করেছিলেন তিনি। 

তবে বলিউডের সেই কঠিন দিনগুলো আজ অতীত। সব বাধা জয় করে প্রিয়াঙ্কা চোপড়া এখন কেবল বি-টাউন নয়, বরং বিশ্বমঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র। তবে পর্দার পেছনের এই না বলা গল্পগুলোই হয়তো তাকে আজকের অবস্থানে আসতে সাহস জুগিয়েছে মনে করেন অনেক বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow