কেন জার্মানি আসার স্বপ্ন দেখা উচিত?
মিজানুর রহমান, জার্মানি উচ্চশিক্ষার জন্য আমাদের সামনে আজ অনেক দেশের পথ খোলা রয়েছে- আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্য। কিন্তু বিগত কয়েক বছরে একটি বিষয় আমাকে গভীরভাবে ভাবিয়েছে, তা হলো- কেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের কাছে ‘জার্মানি’ এক নম্বর পছন্দের জায়গা হয়ে উঠছে? কেন আমি মনে করি, আপনারও এই দেশটিকে নিয়ে স্বপ্ন দেখা উচিত? এটি কেবল একটি ভালো বৃত্তির সুযোগ নয়, বরং নিজের জীবনকে নতুন করে লেখার এক অনন্য গল্প। আমার কাছে জার্মানির শিক্ষা ব্যবস্থার সবচেয়ে সুন্দর দিক হলো এর সমতা। এখানকার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো শিক্ষণ ফি নেই। যেখানে বিশ্বের বড় বড় নামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে কোটি টাকা খরচ হয়, সেখানে জার্মানি আপনাকে দিচ্ছে প্রায় বিনা খরচে সর্বোচ্চ মানের পড়াশোনার সুযোগ। এখানকার অর্জিত ডিগ্রির মর্যাদা বিশ্বজুড়ে সমাদৃত। মেধা থাকলে অর্থের অভাব যে শিক্ষার আলো ছড়াতে বাধা হতে পারে না, জার্মানি তার শ্রেষ্ঠ উদাহরণ। আরও পড়ুন মহাসড়কে গাড়ির তেল ফুরালেই জরিমানা ইউরোপের সবচেয়ে মজবুত অর্থনৈতিক ভিত দাঁড়িয়ে আছে জার্মানির ওপর। বর্তমানে এখানে দক্ষ জনবলের এতটাই ঘাটতি রয়েছে যে, পড়াশোন
মিজানুর রহমান, জার্মানি
উচ্চশিক্ষার জন্য আমাদের সামনে আজ অনেক দেশের পথ খোলা রয়েছে- আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্য। কিন্তু বিগত কয়েক বছরে একটি বিষয় আমাকে গভীরভাবে ভাবিয়েছে, তা হলো- কেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের কাছে ‘জার্মানি’ এক নম্বর পছন্দের জায়গা হয়ে উঠছে?
কেন আমি মনে করি, আপনারও এই দেশটিকে নিয়ে স্বপ্ন দেখা উচিত? এটি কেবল একটি ভালো বৃত্তির সুযোগ নয়, বরং নিজের জীবনকে নতুন করে লেখার এক অনন্য গল্প।
আমার কাছে জার্মানির শিক্ষা ব্যবস্থার সবচেয়ে সুন্দর দিক হলো এর সমতা। এখানকার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো শিক্ষণ ফি নেই। যেখানে বিশ্বের বড় বড় নামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে কোটি টাকা খরচ হয়, সেখানে জার্মানি আপনাকে দিচ্ছে প্রায় বিনা খরচে সর্বোচ্চ মানের পড়াশোনার সুযোগ। এখানকার অর্জিত ডিগ্রির মর্যাদা বিশ্বজুড়ে সমাদৃত। মেধা থাকলে অর্থের অভাব যে শিক্ষার আলো ছড়াতে বাধা হতে পারে না, জার্মানি তার শ্রেষ্ঠ উদাহরণ।

মহাসড়কে গাড়ির তেল ফুরালেই জরিমানা
ইউরোপের সবচেয়ে মজবুত অর্থনৈতিক ভিত দাঁড়িয়ে আছে জার্মানির ওপর। বর্তমানে এখানে দক্ষ জনবলের এতটাই ঘাটতি রয়েছে যে, পড়াশোনা শেষ করার পর রাষ্ট্র আপনাকে চাকরি খোঁজার জন্য পুরো আঠারো মাস সময় দেবে। আপনার যদি সঠিক কাজের যোগ্যতা ও দক্ষতা থাকে, তবে এখানে একটি ভালো কর্মসংস্থান পাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। এই অর্থনৈতিক নিশ্চয়তা একজন প্রবাসীকে মানসিকভাবে দারুণ স্বস্তি দেয়।
এই দেশে প্রতিটি মানুষের জীবনের মূল্য অপরিসীম। উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ আপনার জীবনকে এক অন্যরকম সার্থকতা দেবে। সবচেয়ে বড় কথা হলো এখানকার সামাজিক নিরাপত্তা। অসুস্থ হলে কিংবা কোনো বিপদে পড়লে রাষ্ট্র আপনার পাশে এসে দাঁড়াবে—এমন মানবিক নিরাপত্তা বিশ্বের অনেক উন্নত দেশেও আজ কল্পনা করা যায় না।
জার্মানির শিক্ষার্থী ভিসা বা বসবাসের অনুমতি পাওয়ার অর্থ হলো- পুরো শেনজেন এলাকার চাবি আপনার হাতে চলে আসা। সপ্তাহের শেষে কোনো ছুটি কাটাতে আপনি চাইলেই প্যারিস, সুইজারল্যান্ড কিংবা ইতালিতে ঘুরে আসতে পারেন। পুরো ইউরোপের সমৃদ্ধ সংস্কৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ একজন মানুষের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেয়।
অন্যান্য দেশের তুলনায় জার্মানি এখন অভিবাসন নীতিতে অনেক বেশি নমনীয় ও উদার। আপনি যদি নিয়ম মেনে চলেন, নিষ্ঠার সাথে কাজ করেন এবং তাদের ভাষাটা শিখে নিতে পারেন, তবে খুব দ্রুত এখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সম্ভব। এমনকি তাদের নতুন আইন অনুযায়ী এখন আগের চেয়ে অনেক কম সময়েই এই দেশের নাগরিকত্ব লাভ করা যায়।
জার্মানি আসা মানে কেবল নিজের চেনা ভূখণ্ড ত্যাগ করা নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করা। এখানকার নিয়মানুবর্তিতা, সময়ের মূল্য এবং কঠোর পরিশ্রমের মানসিকতা আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রবাস জীবনের শুরুতে কষ্টের দিন আসবে, তা স্বাভাবিক। তবে সেই সাময়িক কষ্টের শেষে যে সোনালী ও সুরক্ষিত ভবিষ্যৎ অপেক্ষা করছে, তার জন্য জার্মানি আসার স্বপ্ন দেখাটা সত্যিই সার্থক!
এমআরএম
What's Your Reaction?