কেপ ভার্দের মতো আর কোন দল তিনটি ড্র করে পরের রাউন্ডে উঠেছিল?
বিশ্বকাপের ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছে ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে, টানা তিনটি ড্র করে নকআউট পর্বে উঠেছে আফ্রিকান দেশটি। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি সমতায় গ্রুপ পর্ব শেষ করে তারা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। এর আগে মাত্র পাঁচটি দল গ্রুপ পর্বে তিনটি ড্র করে (কোনো ম্যাচ না জিতে) পরবর্তী রাউন্ডে উঠেছিল। প্রথম দল ছিল গ্রেট ব্রিটেনের দেশ ওয়েলস, যারা ১৯৫৮ সালে তিন নম্বর গ্রুপে সুইডেন, হাঙ্গেরি ও মেক্সিকোর সঙ্গে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল। ১৯৮২ সালে ইতালির ঘটনা সবচেয়ে আলোচিত। কেননা ইতালি সেবার পোল্যান্ড, ক্যামেরুন ও পেরুর সঙ্গে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল এবং সর্বশেষ তারা বিশ্বকাপও জয় লাভ করে। ১৯৯০ সালের বিশ্বকাপে দুই গ্রুপে এমন ঘটনা দেখা যায়। রিপাবলিক অফ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তারা দুই দেশই গ্রুপ পর্বে তিনটি করে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল। সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে ইতালি, অস্ট্রিয়া ও ক্যামেরুনের বিপক্ষে ড্র করে শেষ ষোলোতে উঠেছিল চিলি। এরপর বেলজিয়াম একই আসরে তিন ড্র করলেও নকআউটে যেতে প
বিশ্বকাপের ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছে ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে, টানা তিনটি ড্র করে নকআউট পর্বে উঠেছে আফ্রিকান দেশটি। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি সমতায় গ্রুপ পর্ব শেষ করে তারা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।
বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। এর আগে মাত্র পাঁচটি দল গ্রুপ পর্বে তিনটি ড্র করে (কোনো ম্যাচ না জিতে) পরবর্তী রাউন্ডে উঠেছিল। প্রথম দল ছিল গ্রেট ব্রিটেনের দেশ ওয়েলস, যারা ১৯৫৮ সালে তিন নম্বর গ্রুপে সুইডেন, হাঙ্গেরি ও মেক্সিকোর সঙ্গে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল।
১৯৮২ সালে ইতালির ঘটনা সবচেয়ে আলোচিত। কেননা ইতালি সেবার পোল্যান্ড, ক্যামেরুন ও পেরুর সঙ্গে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল এবং সর্বশেষ তারা বিশ্বকাপও জয় লাভ করে।
১৯৯০ সালের বিশ্বকাপে দুই গ্রুপে এমন ঘটনা দেখা যায়। রিপাবলিক অফ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তারা দুই দেশই গ্রুপ পর্বে তিনটি করে ড্র করে পরের রাউন্ডে উঠেছিল।
সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে ইতালি, অস্ট্রিয়া ও ক্যামেরুনের বিপক্ষে ড্র করে শেষ ষোলোতে উঠেছিল চিলি। এরপর বেলজিয়াম একই আসরে তিন ড্র করলেও নকআউটে যেতে পারেনি।
২০১০ বিশ্বকাপে নিউজিল্যান্ডও তিনটি ম্যাচই ড্র করেছিল, কিন্তু মাত্র তিন পয়েন্ট নিয়ে গ্রুপ থেকেই বিদায় নেয়। ২০২৬ বিশ্বকাপে ইরানও তিনটি ড্র করেছে তবে তাদের পরের রাউন্ডে যাওয়াটা এখন অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে।
নতুন ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাটে কেপ ভার্দে সেই বিরল তালিকায় নতুন নাম যোগ করল। তিন ড্র থেকে তিন পয়েন্ট নিয়েই তারা গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠে এসে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী অর্জনের সাক্ষী হয়ে থাকল। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?