কেমন আছেন মোস্তাফিজ, খেলবেন তো আগামীকাল!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। ওয়ার্মআপের সময় হাঁটুতে অস্বস্তি বোধ করায় শেষ মুহূর্তে তাকে একাদশের বাইরে রাখতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় ১৬ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফেরেন আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম ওয়ানডের পর দু’দিনের বিরতি ছিল। আগামীকাল সকাল ১১টায় গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ২৫ রানে হারায় সিরিজে টিকে থাকতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। এমন বাঁচা-মরার লড়াইয়ে দলের সেরা পেসার ফিজকে পাবে তো বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শরিফুল অবশ্য বলে গেছেন, এখন ফিট আছেন ফিজ। তিনি বলেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ।’ আজ (রোববার) অনুশীলনে মোস্তাফিজকে বোলিংও করতে দেখা গেছে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্র অনুযায়ী, ফিজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আগামীকাল সকালে ফিটনেস টেস্ট পাশ করলেই কেবল একাদশে ফিরবেন তিনি। যদিও আজ অনুশীলনে বোলিং করায় ফিজের আগামীকালই একাদশে ফেরার সম্ভাবনা আছে। এসকেডি/আইএইচএস/

কেমন আছেন মোস্তাফিজ, খেলবেন তো আগামীকাল!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। ওয়ার্মআপের সময় হাঁটুতে অস্বস্তি বোধ করায় শেষ মুহূর্তে তাকে একাদশের বাইরে রাখতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় ১৬ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফেরেন আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

প্রথম ওয়ানডের পর দু’দিনের বিরতি ছিল। আগামীকাল সকাল ১১টায় গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ২৫ রানে হারায় সিরিজে টিকে থাকতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। এমন বাঁচা-মরার লড়াইয়ে দলের সেরা পেসার ফিজকে পাবে তো বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে শরিফুল অবশ্য বলে গেছেন, এখন ফিট আছেন ফিজ। তিনি বলেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ।’

আজ (রোববার) অনুশীলনে মোস্তাফিজকে বোলিংও করতে দেখা গেছে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্র অনুযায়ী, ফিজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আগামীকাল সকালে ফিটনেস টেস্ট পাশ করলেই কেবল একাদশে ফিরবেন তিনি। যদিও আজ অনুশীলনে বোলিং করায় ফিজের আগামীকালই একাদশে ফেরার সম্ভাবনা আছে।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow