কেরানীগঞ্জে গোডাউনে আগুন
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় লেপ-তোশকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। জানা যায়, বিকেল ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ ও বাজারের উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, অগ্নিকাণ্ডে টিনশেড ঘর পুড়ে গেছে এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোডাউনের একটি বৈদ্যুতিক মোটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় লেপ-তোশকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে।
জানা যায়, বিকেল ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ ও বাজারের উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, অগ্নিকাণ্ডে টিনশেড ঘর পুড়ে গেছে এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোডাউনের একটি বৈদ্যুতিক মোটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
What's Your Reaction?