কোচিং কোর্সে এত ফেইল কেন? যা জানা গেলো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত লেভেল-২ কোচিং কোর্সে ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন আটজন। বাকি ২৪ জনের ফলাফলে ‘পাস’ উল্লেখ না করে তাদের কোচিংয়ের বিভিন্ন জায়গায় উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। প্রকাশিত রেজাল্ট শিটে প্রত্যেকের জন্য আলাদা করে সেশন ডেলিভারি, যোগাযোগ, পরিকল্পনা, মাইক্রো ও ম্যাক্রো প্ল্যানিং এবং কোচিংয়ের বিভিন্ন দক্ষতার ঘাটতি চিহ্নিত করা হয়েছে। যেখানে কারো ক্ষেত্রে যোগাযোগ ও পরিকল্পনা দক্ষতা আরও উন্নত করার কথা বলা হয়েছে। আবার কারো ক্ষেত্রে সেশন ডেলিভারি, বিশেষ করে সেশন সাজানোর দক্ষতা উন্নত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। অনেকের সব ধরনের দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি বিশেষ করে সেশন ডেলিভারিতে উন্নতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সেশন ডেলিভারি এবং কোচিংয়ের মূলনীতি বাস্তবায়নের জায়গায় আরও উন্নতির সুযোগ রয়েছে বলে ফিডব্যাকে উল্লেখ করা হয়েছে। সেশন ডেলিভারি ও মাইক্রো প্ল্যানিং উন্নত করার কথাও বলা হয়েছে। যোগাযোগ দক্ষতার পাশাপাশি মাইক্রো প্ল্যানিংয়ে উন্নতি প্রয়োজন বলে জানানো হয়েছে। সেশন ডেলিভারি, বিশেষ করে সেশন ফলাফলনির্ভরভাবে পরিচাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত লেভেল-২ কোচিং কোর্সে ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন আটজন। বাকি ২৪ জনের ফলাফলে ‘পাস’ উল্লেখ না করে তাদের কোচিংয়ের বিভিন্ন জায়গায় উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
প্রকাশিত রেজাল্ট শিটে প্রত্যেকের জন্য আলাদা করে সেশন ডেলিভারি, যোগাযোগ, পরিকল্পনা, মাইক্রো ও ম্যাক্রো প্ল্যানিং এবং কোচিংয়ের বিভিন্ন দক্ষতার ঘাটতি চিহ্নিত করা হয়েছে।
যেখানে কারো ক্ষেত্রে যোগাযোগ ও পরিকল্পনা দক্ষতা আরও উন্নত করার কথা বলা হয়েছে। আবার কারো ক্ষেত্রে সেশন ডেলিভারি, বিশেষ করে সেশন সাজানোর দক্ষতা উন্নত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। অনেকের সব ধরনের দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি বিশেষ করে সেশন ডেলিভারিতে উন্নতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সেশন ডেলিভারি এবং কোচিংয়ের মূলনীতি বাস্তবায়নের জায়গায় আরও উন্নতির সুযোগ রয়েছে বলে ফিডব্যাকে উল্লেখ করা হয়েছে। সেশন ডেলিভারি ও মাইক্রো প্ল্যানিং উন্নত করার কথাও বলা হয়েছে।
যোগাযোগ দক্ষতার পাশাপাশি মাইক্রো প্ল্যানিংয়ে উন্নতি প্রয়োজন বলে জানানো হয়েছে। সেশন ডেলিভারি, বিশেষ করে সেশন ফলাফলনির্ভরভাবে পরিচালনার জায়গায় উন্নতির প্রয়োজন ধরা পড়েছে। সব ধরনের দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি পরিকল্পনার সঙ্গে সেশন ডেলিভারিকে আরও কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।
সামগ্রিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। বিশেষ করে পরিকল্পনার সঙ্গে সেশন ডেলিভারি আরও কার্যকরভাবে সমন্বয় করার পরামর্শ রয়েছে। সেশন ডেলিভারি ও পরিকল্পনা দক্ষতা উন্নত করার কথা বলা হয়েছে এবং তিন মাস পর পুনর্মূল্যায়নের সুযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
সব ধরনের দক্ষতায় উন্নতির প্রয়োজন বলে ফিডব্যাকে জানানো হয়েছে। বিশেষ করে পরিকল্পনার সঙ্গে সেশন ডেলিভারিকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। সেশন ডেলিভারি ও মাইক্রো প্ল্যানিংয়ে উন্নতির প্রয়োজনীয়তাও চিহ্নিত করা হয়েছে।
সেশন ডেলিভারি, বিশেষ করে কার্যক্রম তৈরি এবং সেগুলোর প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করার জায়গায় উন্নতির প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। সেশন ডেলিভারি, সেশন পরিকল্পনা ও নির্ধারিত ফলাফলের সঙ্গে পরিকল্পনার সামঞ্জস্য আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সব ধরনের দক্ষতায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে ফিডব্যাকে জানানো হয়েছে। সেশন ডেলিভারি, বিশেষ করে পরিকল্পনার সঙ্গে সেটির সমন্বয় আরও ভালো করার পরামর্শ দেওয়া হয়েছে। একাধিক দক্ষতার পাশাপাশি সেশন ডেলিভারিতেও উন্নতির প্রয়োজনের কথা বলা হয়েছে। সেশনে একাধিক কার্যক্রম দেওয়া হলেও সেগুলো প্রত্যাশিত ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করতে ব্যর্থ হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সেশন ডেলিভারি, বিশেষ করে সেশনের প্রত্যাশিত ফলাফল এবং ম্যাক্রো প্ল্যানিংয়ে উন্নতির প্রয়োজন বলে জানানো হয়েছে। সেশন ডেলিভারি ও ম্যাক্রো প্ল্যানিংয়ে আরও স্পষ্টতা আনার পরামর্শ দেওয়া হয়েছে।
সব ধরনের দক্ষতায় উন্নতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বিশেষ করে পরিকল্পনার সঙ্গে সেশন ডেলিভারি আরও কার্যকরভাবে করার পরামর্শ রয়েছে। সব ধরনের দক্ষতা উন্নত করার পাশাপাশি পরিকল্পনার সঙ্গে সেশন ডেলিভারি আরও ভালোভাবে সমন্বয় করার কথাও বলা হয়েছে।
শামিমা সুলতানার সেশন ডেলিভারি উন্নত করার পাশাপাশি কোচিংয়ের মৌলিক ধারণাগুলো আরও ভালোভাবে প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে এবং তিন মাস পর পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। সুব্রত সরকারের যোগাযোগ দক্ষতা এবং ম্যাক্রো প্ল্যানিং সম্পর্কে আরও পরিষ্কার ধারণা অর্জনের প্রয়োজন বলে ফিডব্যাকে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে আটজন সরাসরি উত্তীর্ণ হলেও বাকি ২৪ জনকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। বরং তাদের কোন কোন জায়গায় আরও কাজ করতে হবে, সেটি বিস্তারিতভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে তিন মাস এবং কয়েকজনের ক্ষেত্রে ছয় মাস পর পুনর্মূল্যায়নের সুযোগের কথাও উল্লেখ রয়েছে। ফলে নির্দিষ্ট ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে তাদের পুনরায় মূল্যায়নের সুযোগ রয়েছে।
তবে কেনো এই ব্যর্থতা তার উত্তর পাওয়া গেছে পাশ করা সাবেক একজন ক্রিকেটারের কাছ থেকে। তিনি বলেন, ‘আগে হাজির হলেই পাশ করা যেতো। কিন্তু এবার সবকিছু নিয়মমতো হচ্ছে, এ কারণেই রেজাল্টের এই অবস্থা’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?