কোটালীপাড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ পরিপন্থি কাজ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  তিনি আরও যোগ করেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ কারও নেই। দলের শৃঙ্খলা রক্ষায় আমরা আপসহীন। 

কোটালীপাড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ পরিপন্থি কাজ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

তিনি আরও যোগ করেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ কারও নেই। দলের শৃঙ্খলা রক্ষায় আমরা আপসহীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow