কোথাও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির প্রায় এক মাস পরও কোনো ইউনিটে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া অন্য চার অতিরিক্ত আইজিপিকে পদায়ন করা হলেও তাকে এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি। গত ৪ জুন ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন রেজাউল করিম মল্লিক। একই দিনে পুলিশের আরও চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পরে রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করলেও বর্তমানে ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকা রেজাউল করিম মল্লিককে কোনো ইউনিটে পদায়ন করা হয়নি। জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে তার। এ অবস্থায় পদোন্নতির পরও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তার দায়িত্বকালে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান দেশের ইতিহাসে বিরল বলেও অনেকে উল্লেখ করেছেন। এসব অভিযানের পর রেজাউল করিম মল্লিক বিভিন্ন ধরন

কোথাও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির প্রায় এক মাস পরও কোনো ইউনিটে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া অন্য চার অতিরিক্ত আইজিপিকে পদায়ন করা হলেও তাকে এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

গত ৪ জুন ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন রেজাউল করিম মল্লিক। একই দিনে পুলিশের আরও চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

পরে রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করলেও বর্তমানে ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকা রেজাউল করিম মল্লিককে কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে তার। এ অবস্থায় পদোন্নতির পরও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তার দায়িত্বকালে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান দেশের ইতিহাসে বিরল বলেও অনেকে উল্লেখ করেছেন।

এসব অভিযানের পর রেজাউল করিম মল্লিক বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি। নিষিদ্ধ সংগঠনের দেওয়া একাধিক হুমকি এবং নিরাপত্তা-শঙ্কার কারণে তার দুই সন্তান শিক্ষা কার্যক্রম থেকে সরে গেছে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে রেজাউল করিম মল্লিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে।

রেজাউল করিম মল্লিকের ঘনিষ্ঠদের দাবি, ডিবি প্রধান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে গ্রেফতারের কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঝুঁকিতে রয়েছেন। তাদের অভিযোগ, বর্তমানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও দায়িত্বে ছিলেন এবং তাদের কেউ কেউ তখন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এমনকি অর্থের বিনিময়ে পদায়নের অভিযোগও রয়েছে। যা নিয়ে গণমাধ্যমে লেখালেখি হওয়ায় তাদেরকে প্রত্যাহারও করা হয়েছে।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow