কোথায় কোথায় ফুটপাত দখল হয়েছে– জানতে চাইল ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকায় কোথায় কোথায় ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন—সে বিষয়ে সরাসরি নাগরিকদের কাছ থেকে তথ্য চেয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, জনগণের মতামত ও তথ্যের ভিত্তিতে ফুটপাত দখলের প্রকৃত চিত্র তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য। ডিএনসিসি সূত্রে জানা গেছে, নাগরিকদের দেওয়া তথ্য যাচাইবাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ফেসবুকে পোস্টটি দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই প্রায় পাঁচ হাজার মন্তব্য জমা পড়ে। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এলাকার ফুটপাত দখলের চিত্র তুলে ধরেন এবং নির্দিষ্ট স্থান উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের দেওয়া এসব তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও উচ্ছেদ কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকায় কোথায় কোথায় ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন—সে বিষয়ে সরাসরি নাগরিকদের কাছ থেকে তথ্য চেয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, জনগণের মতামত ও তথ্যের ভিত্তিতে ফুটপাত দখলের প্রকৃত চিত্র তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, নাগরিকদের দেওয়া তথ্য যাচাইবাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ফেসবুকে পোস্টটি দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই প্রায় পাঁচ হাজার মন্তব্য জমা পড়ে। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এলাকার ফুটপাত দখলের চিত্র তুলে ধরেন এবং নির্দিষ্ট স্থান উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের দেওয়া এসব তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও উচ্ছেদ কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হবে।
What's Your Reaction?