কোথায় হবে আলভীর স্ত্রী ইকরার জানাজা-দাফন!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এখন চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি। কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইকরা—এ নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানার আগ্রহ ছিল। অবশেষে জানা গেল তার জানাজা ও দাফনের স্থান। রোববার ১ মার্চ ইকরার খালু কালবেলাকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকরার মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। সেখান থেকে আনুমানিক দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। এরপর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন। ইকরার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাস হয়, যেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ইকরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত

কোথায় হবে আলভীর স্ত্রী ইকরার জানাজা-দাফন!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এখন চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি। কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইকরা—এ নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানার আগ্রহ ছিল। অবশেষে জানা গেল তার জানাজা ও দাফনের স্থান।

রোববার ১ মার্চ ইকরার খালু কালবেলাকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকরার মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। সেখান থেকে আনুমানিক দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। এরপর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন। ইকরার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাস হয়, যেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ইকরা।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের বঞ্চনা, পরকীয়া আর চরম মানসিক যন্ত্রণার শিকার হয়ে ইকরা এই পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনরা। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশে এখন শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow