কোনোভাবেই প্রশ্নফাঁস-নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষা চলাকালে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস বা নকল কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনোভাবেই প্রশ্নফাঁস হতে দেওয়া হবে না।’ শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, পাশাপাশি এ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নকল প্রতিরোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং কার্যক্রম পরিচালিত হলে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের বাইরে কোনো শিক্ষক কোচিং করালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ক

কোনোভাবেই প্রশ্নফাঁস-নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষা চলাকালে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস বা নকল কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনোভাবেই প্রশ্নফাঁস হতে দেওয়া হবে না।’

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, পাশাপাশি এ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নকল প্রতিরোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং কার্যক্রম পরিচালিত হলে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের বাইরে কোনো শিক্ষক কোচিং করালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোচিং সেন্টারগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবদের বিভিন্ন নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে আইপিএস ব্যবহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার কেন্দ্রগুলোতেও এসব ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

খাতা মূল্যায়নের বিষয়ে মন্ত্রী বলেন, খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করে নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।

ভার্চুয়ালি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow