কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫
নরসিংদীর মাধবদীতে একটি কুলখানি অনুষ্ঠানে তবারক নিতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর গ্রামের হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে এই ভোজের আয়োজন করা হয়। জুমার নামাজের আগেই ভগিরথপুর ও আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের ফটকের সামনে জড়ো হন। নামাজের পর বিদ্যালয়ের ফটক খুলে দেওয়া হলে ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ধাক্কাধাক্কিতে অনেকে নিচে পড়ে যান এবং পদদলিত হয়ে ১৫ জন আহত হন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম
নরসিংদীর মাধবদীতে একটি কুলখানি অনুষ্ঠানে তবারক নিতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর গ্রামের হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে এই ভোজের আয়োজন করা হয়। জুমার নামাজের আগেই ভগিরথপুর ও আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের ফটকের সামনে জড়ো হন। নামাজের পর বিদ্যালয়ের ফটক খুলে দেওয়া হলে ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ধাক্কাধাক্কিতে অনেকে নিচে পড়ে যান এবং পদদলিত হয়ে ১৫ জন আহত হন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, 'ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠানের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।
What's Your Reaction?