অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙে দিলেন কয়েকজন মিলে

খাগড়াছড়িতে অতিরিক্ত অকটেন না পেয়ে হেমন্ত চাকমা নামে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার একটি হাত ভেঙে গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে তাকে মেহেরুন নেছা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫০০ টাকার অকটেন দেয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক এসে প্লাস্টিকের বোতলে করে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা রেশনিংয়ের বাইরে বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙে দিলেন কয়েকজন মিলে

খাগড়াছড়িতে অতিরিক্ত অকটেন না পেয়ে হেমন্ত চাকমা নামে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার একটি হাত ভেঙে গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে তাকে মেহেরুন নেছা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫০০ টাকার অকটেন দেয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক এসে প্লাস্টিকের বোতলে করে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা রেশনিংয়ের বাইরে বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow