কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো এত সাফল্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত এ কে স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালুর মাধ্যমে সরকার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তি

কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ
স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো এত সাফল্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত এ কে স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালুর মাধ্যমে সরকার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের উন্নয়নধারা ও জনমুখী কার্যক্রম অব্যাহত থাকলে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম রাড়ী, সদস্য সচিব আব্বাস উদ্দিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন ও শেখ হুমায়ুন কবির মাসুদসহ জেলা, মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow