কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিলেটের কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার( ৯ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক পত্রে আদেশে তাকে প্রত্যাহার করা হয়। ওই পত্রে বলা হয়, শফিকুল ইসলাম খান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কোম্পানিগঞ্জ থানা সিলেট কে পুলিশ লাইন সিলেটে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজি প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।  সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কালবেলা কে বলেন, কোম্পানিগঞ্জে ওসিকে প্রশাসনিক প্রচলিত নিয়মেই সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি সীমান্তে চোরাচালান ও পাথর কাণ্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত জানতে চাইলে সম্রাট তালুকদার বলেন, শুধু এই ওসি না যেকোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা হয়। এক্ষেত্রে অভিযোগ থাকলে তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা হবে। জানা গেছে, ওসি শফিকুল ইসলাম খান কোম্পা

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার
সিলেটের কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার( ৯ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক পত্রে আদেশে তাকে প্রত্যাহার করা হয়। ওই পত্রে বলা হয়, শফিকুল ইসলাম খান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কোম্পানিগঞ্জ থানা সিলেট কে পুলিশ লাইন সিলেটে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজি প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।  সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কালবেলা কে বলেন, কোম্পানিগঞ্জে ওসিকে প্রশাসনিক প্রচলিত নিয়মেই সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি সীমান্তে চোরাচালান ও পাথর কাণ্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত জানতে চাইলে সম্রাট তালুকদার বলেন, শুধু এই ওসি না যেকোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা হয়। এক্ষেত্রে অভিযোগ থাকলে তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা হবে। জানা গেছে, ওসি শফিকুল ইসলাম খান কোম্পানিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই সীমান্তে চোরাচালান, পাথর কান্ডে জড়িত।  এ নিয়ে বুধবার (৮ জুলাই) গণমাধ্যমে ‘পুলিশ চেকপোস্ট যেন ওসি শফিকুলের, টোল প্লাজা’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পরদিনই তাকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow