কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল এক মাস

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবে। রোববার (১৫ মার্চ) এনবিআরের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।  এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর ক্ষমতাবলে স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার বাদে অন্য সব করদাতার (কোম্পানি) ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হলো। এর আগে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল আজ ১৫ মার্চ। তবে ব্যবসায়িক পরিস্থিতি ও করদাতাদের সুবিধার্থে এনবিআর এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা ও অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে। তবে এনবিআর সময় বাড়িয়ে দেওয়ায় এখন কোনো বাড়তি জরিমানা ছাড়াই কোম্পানিগুলো ৩০ এপ্রিল পর্যন্ত কর সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল এক মাস

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়। 

এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর ক্ষমতাবলে স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার বাদে অন্য সব করদাতার (কোম্পানি) ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হলো।

এর আগে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল আজ ১৫ মার্চ। তবে ব্যবসায়িক পরিস্থিতি ও করদাতাদের সুবিধার্থে এনবিআর এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা ও অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে। তবে এনবিআর সময় বাড়িয়ে দেওয়ায় এখন কোনো বাড়তি জরিমানা ছাড়াই কোম্পানিগুলো ৩০ এপ্রিল পর্যন্ত কর সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow