কোরবানির বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য চসিকের, মাঠে থাকবেন মেয়র

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এই লক্ষ্য বাস্তবায়নে নিজে মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।   সোমবার (২৫ মে) নগরভবনের কনফারেন্স রুমে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কোরবানির দিন দুপুর ২টা থেকে শুরু হবে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, পরবর্তী ছয় ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য পরিষ্কার সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নিজে দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। বিমান অফিসের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকা থেকে তাঁর এই পরিদর্শন কার্যক্রম শুরু হবে। এসময় বর্জ্য অপসারণে গতি আনতে এক অভিন

কোরবানির বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য চসিকের, মাঠে থাকবেন মেয়র

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এই লক্ষ্য বাস্তবায়নে নিজে মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  

সোমবার (২৫ মে) নগরভবনের কনফারেন্স রুমে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কোরবানির দিন দুপুর ২টা থেকে শুরু হবে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, পরবর্তী ছয় ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য পরিষ্কার সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নিজে দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। বিমান অফিসের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকা থেকে তাঁর এই পরিদর্শন কার্যক্রম শুরু হবে।

এসময় বর্জ্য অপসারণে গতি আনতে এক অভিনব ঘোষণা দেন মেয়র। তিনি বলেন,  যে তিনটি ওয়ার্ড সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে পারবে, সেই সেরা তিনটি ওয়ার্ডকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তবে দ্রুততার নামে পরিচ্ছন্নতায় যেন কোনো ঘাটতি না থাকে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

যত্রতত্র বর্জ্য ফেলে রাখলে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই এবং চসিকের দেওয়া পলিথিন ব্যাগে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে রাখার জন্য নগরবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ চামড়া ব্যবস্থাপনা উল্লেখ করে মেয়র বলেন, আমরা ইতোমধ্যে চামড়া ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছি। যারা চামড়া সংগ্রহ ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে চামড়াগুলো যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হয়।

ঈদের দিন নগরীকে পরিচ্ছন্ন রাখতে দায়িত্ব পালনকারী পরিচ্ছন্ন কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মেয়র। খাবারের মান বজায় রাখতে এবার তিনটি পৃথক গ্রুপের মাধ্যমে খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

সভায় জানানো হয়, ঈদের দিন দুপুর ২টা থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ শুরু হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। জোন কর্মকর্তা, সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং যান্ত্রিক শাখার প্রকৌশলীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow