কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানিসংক্রান্ত সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-ধর্ম বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শিল্প, তথ্য ও সম্প্রচার, মৎস্য ও প্রাণিসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; স্বরাষ্ট্র, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা; চামড়া ও চামড়াজাত খাতের সরকার মনোনীত তিনজন ব্যবসায়ী নেতা আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত, এ জন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করা এবং চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে চামড়ার বিক্রয়লব্ধ অর্থ যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পায়, সে বিষয়ে নির্দেশনা দেবে কমিটি। এছাড়া কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পরিবহনকালে পশুর

কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানিসংক্রান্ত সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-ধর্ম বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শিল্প, তথ্য ও সম্প্রচার, মৎস্য ও প্রাণিসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; স্বরাষ্ট্র, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা; চামড়া ও চামড়াজাত খাতের সরকার মনোনীত তিনজন ব্যবসায়ী নেতা আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত, এ জন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করা এবং চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে চামড়ার বিক্রয়লব্ধ অর্থ যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পায়, সে বিষয়ে নির্দেশনা দেবে কমিটি।

এছাড়া কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পরিবহনকালে পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ এবং সারাদেশে, বিশেষ করে সাভারের চামড়া শিল্পনগরীকে কেন্দ্র করে দ্রুত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদুল আজহার আগেই চামড়া সংগ্রহ ও সংরক্ষণের প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ কমিটি। বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow