কোরবানি দিতে গিয়ে ইমামসহ আহত ১৬

জামালপুরের ইসলামপুরে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে ছুরিকাঘাত এবং গরুর লাথিতে ইমামসহ ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পৌরসভার মোশারফগঞ্জ এলাকার মো. সিদ্দীক হোসেন জানান, সকালে বৃষ্টির কারণে মাটি ভেজা ছিল। কোরবানির গরুকে প্রস্তুত করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে গরুটি দাঁড়িয়ে যায়। একপর্যায়ে গরুর গুঁতায় তার ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে যায়। ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা এলাকার কসাই কুব্বাত বলেন, কোরবানির গরুর মাংস কাটার সময় ধারালো ছুরির আঘাতে তার বাম হাতের কব্জির অংশ কেটে যায়। বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ওয়াহেদ বলেন, সকালে বৃষ্টির পর মসজিদে নামাজ আদায় শেষে বালি ছিটিয়ে মাটি শক্ত করা হয়। পরে পশু কোরবানির প্রস্তুতির সময় গরুটি মাথা ঝাঁকালে ইমামের হাতে থাকা ধারালো ছুরি তার হাতের কব্জিতে লাগে। এতে তার দুইটি নখ কেটে যায়। সাপধরী ইউনিয়নের শিশুয়া এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হন ইমাম মাওলানা ইসমাইল হোসেন। পশু জবাইয়ের সময় গরুর পেছন দিয়ে যাওয়ার সময় গরুর লাথিতে পড়ে যান তিনি। এ সময়

কোরবানি দিতে গিয়ে ইমামসহ আহত ১৬

জামালপুরের ইসলামপুরে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে ছুরিকাঘাত এবং গরুর লাথিতে ইমামসহ ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

পৌরসভার মোশারফগঞ্জ এলাকার মো. সিদ্দীক হোসেন জানান, সকালে বৃষ্টির কারণে মাটি ভেজা ছিল। কোরবানির গরুকে প্রস্তুত করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে গরুটি দাঁড়িয়ে যায়। একপর্যায়ে গরুর গুঁতায় তার ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে যায়।

ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা এলাকার কসাই কুব্বাত বলেন, কোরবানির গরুর মাংস কাটার সময় ধারালো ছুরির আঘাতে তার বাম হাতের কব্জির অংশ কেটে যায়।

বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ওয়াহেদ বলেন, সকালে বৃষ্টির পর মসজিদে নামাজ আদায় শেষে বালি ছিটিয়ে মাটি শক্ত করা হয়। পরে পশু কোরবানির প্রস্তুতির সময় গরুটি মাথা ঝাঁকালে ইমামের হাতে থাকা ধারালো ছুরি তার হাতের কব্জিতে লাগে। এতে তার দুইটি নখ কেটে যায়।

সাপধরী ইউনিয়নের শিশুয়া এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হন ইমাম মাওলানা ইসমাইল হোসেন। পশু জবাইয়ের সময় গরুর পেছন দিয়ে যাওয়ার সময় গরুর লাথিতে পড়ে যান তিনি। এ সময় তার হাতে থাকা ছুরির আঘাতে ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর কেটে যায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জয়নাল আবেদীন বলেন, ‘এখন পর্যন্ত আহত অবস্থায় প্রায় ১৬ জন চিকিৎসা নিতে এসেছেন। সবাইকে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কাউকে ভর্তি করা হয়নি। বেশিরভাগ রোগীই কাটাছেঁড়াজনিত আহত।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow