কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনা, আহতরা যাচ্ছেন পঙ্গু হাসপাতালে
পবিত্র ঈদুল আজহার দিন পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। কারও গরুর লাথিতে হাত-পা ভেঙেছে, কেউ আবার হারিয়েছেন আঙুল অথবা কেটে গেছে শরীরের বিভিন্ন জায়গা। তারা চিকিৎসা নিতে যাচ্ছেন পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই হাসপাতাল ঘুরে চিকিৎসা নিতে আসা রোগীদের এমন চিত্র দেখা গেছে। হাসপাতালের তথ্য বলছে, আজ কোরবানি শুরুর পর থেকে এ-সংক্রান্ত আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। এছাড়া গেল ১৫ ঘণ্টায় কোরবানিজনিত ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৮ জন। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ৮৯ জনকে ভর্তি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তুরাগ এলাকা থেকে চিকিৎসা নিতে এসেছেন মামুন তালুকদার। তিনি গরুর গুঁতা ও টিনের চাপের মধ্যে পড়ে হারিয়েছেন বাম হাতের দুই আঙুল। মামুন বলেন, ‘অনেক চেতা গরু ছিল। কিনে আনার সময় আমাকে তিনবার ফেলে দিয়েছে। তারপর গরুর লগে যুদ্ধ করে আমরা চার-পাঁচজন আহত হয়ে বাসায় নিয়ে আসছি। আজ কোরবানির জন্য বের করে গাছের লগে একটা বান দিছি, আরেকটা বান দিব, এমন সময়
পবিত্র ঈদুল আজহার দিন পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। কারও গরুর লাথিতে হাত-পা ভেঙেছে, কেউ আবার হারিয়েছেন আঙুল অথবা কেটে গেছে শরীরের বিভিন্ন জায়গা। তারা চিকিৎসা নিতে যাচ্ছেন পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই হাসপাতাল ঘুরে চিকিৎসা নিতে আসা রোগীদের এমন চিত্র দেখা গেছে।
হাসপাতালের তথ্য বলছে, আজ কোরবানি শুরুর পর থেকে এ-সংক্রান্ত আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। এছাড়া গেল ১৫ ঘণ্টায় কোরবানিজনিত ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৮ জন। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ৮৯ জনকে ভর্তি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তুরাগ এলাকা থেকে চিকিৎসা নিতে এসেছেন মামুন তালুকদার। তিনি গরুর গুঁতা ও টিনের চাপের মধ্যে পড়ে হারিয়েছেন বাম হাতের দুই আঙুল।
মামুন বলেন, ‘অনেক চেতা গরু ছিল। কিনে আনার সময় আমাকে তিনবার ফেলে দিয়েছে। তারপর গরুর লগে যুদ্ধ করে আমরা চার-পাঁচজন আহত হয়ে বাসায় নিয়ে আসছি। আজ কোরবানির জন্য বের করে গাছের লগে একটা বান দিছি, আরেকটা বান দিব, এমন সময় গুঁতা দেছে। তখন আমার হাত পড়ছে টিনের ওপর। এতে আঙুল দুইটা কেটে পড়ে গেছে।’
কোরবানির জন্য গরু শোয়াতে গিয়ে হাতের আঙুল ভেঙে ফেলেছেন মিরপুর ১ নম্বরের টোলারবাগের মোহাম্মদ তুষার মুফতি। তিনি বলেন, ‘দড়িগুলো ভালো ছিল না। পিছলা দড়ি। গরু পড়ে যাওয়ার সময় টান দিছে আর আমার বাম হাতের একটা আঙুল ভেঙে গেছে।’
এ নিয়ে কথা হলে নিটোরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জীবনানন্দ হালদার বলেন, ‘বুধবার রাত ১২টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত আমাদের এখানে মোট ১৬৮ রোগী এসেছেন। আজ সকাল থেকে কোরবানির কারণে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। মোট রোগীর মধ্যে ভর্তি হয়েছেন ৮৯ জন।’
তিনি জানান, বৃহস্পতিবার গুরুতর আহত হয়ে রোগী কম এসেছেন। কোরবানি দিতে গিয়ে আঙুল, রগ, হাত ও পা কাটা- এই ধরনের রোগী আসছেন। বড় দুর্ঘটনার রোগী বুধবার বেশি ছিল। ওইদিন দুজন নিহত হন।
কেআর/একিউএফ
What's Your Reaction?