কোস্ট গার্ডের বহরে যুক্ত হবে হেলিকপ্টার : স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  মন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এ বাহিনী। এ সময় গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। বাহিনীটির মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন সদস্য জীবন দিয়েছেন। জনবল নিয়ে মহাপরিচালক বলেন, ঘাটতি পূরণ

কোস্ট গার্ডের বহরে যুক্ত হবে হেলিকপ্টার : স্বরাষ্ট্রমন্ত্রী
সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  মন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এ বাহিনী। এ সময় গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। বাহিনীটির মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন সদস্য জীবন দিয়েছেন। জনবল নিয়ে মহাপরিচালক বলেন, ঘাটতি পূরণ হলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বাহিনীটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow