ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া লালবাগের সিনিয়র শিক্ষক ক্বারি মাওলানা আবু রায়হানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ন্যাশনাল ওলামা এলায়েন্সের নেতারা। বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, ক্বারি আবু রায়হান সাহেবের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সংশ্লিষ্ট জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। হামলাকারীদের মধ্যে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম উঠে আসছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, ক্বারি আবু রায়হানের ছেলে মাওলানা ইফতেখার জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নিজ গ্রামের কিছু সন্ত্রাসী ক্বারি আবু রায়হানের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহ

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া লালবাগের সিনিয়র শিক্ষক ক্বারি মাওলানা আবু রায়হানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ন্যাশনাল ওলামা এলায়েন্সের নেতারা।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, ক্বারি আবু রায়হান সাহেবের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সংশ্লিষ্ট জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। হামলাকারীদের মধ্যে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম উঠে আসছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, ক্বারি আবু রায়হানের ছেলে মাওলানা ইফতেখার জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নিজ গ্রামের কিছু সন্ত্রাসী ক্বারি আবু রায়হানের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার রানের হাড় ভেঙে গেছে। তিনি আরও অভিযোগ করেছেন, অভিযুক্তদের মধ্যে জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিও রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।

বিবৃতিতে ন্যাশনাল ওলামা এলায়েন্সের নেতৃবৃন্দ বলেন, একজন নিভৃতচারী ও দেশবরেণ্য আলেম-শিক্ষকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মত, পথ কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিন্নতা কখনোই সহিংসতার বৈধতা দিতে পারে না। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow